কিছুদিন আগেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে নিউজিল্যান্ড। এবার জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বাজে আচরণের চ্যাম্পিয়নশিপ নিয়ে হাজির হয়েছে।
যেখানে তারা বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাজে আচরণের রাজা হিসেবে অ্যাখ্যায়িত করেছে।
নিজেদের মাসিক আয়োজন ‘দ্য ব্রিফিং’য়ে বাজে আচরণের চ্যাম্পিয়নশিপের একটি প্রতিবেদন করেছে ক্রিকইনফো। ক্রিকেটে ব্যাড বিহেভিয়ার কিং তথা ‘বাজে আচরণের রাজা’ হিসেবে সাকিবের নাম উল্লেখ করেছে ক্রিকইনফো।
প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বায়োবাবল ভাঙার কাজটি বাজে আচরণের পাল্লায় খুব ছোট হয়ে দেখাবে, যখন তাদেরকেও ছাপিয়ে যাবে কেউ। ঠিক তেমনই কাজ করেছেন সাকিব আল হাসান।
প্রতিবেদনে আরও বলা হয়, সাকিব জানতেন সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং মিডিয়াও সেখানে নজর রেখেছে। কিন্তু এরপরেও ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ার আউট না দেওয়ায় তা পছন্দ হয়নি বলে লাথি মেরে স্টাম্প ভাঙেন তিনি। এরপর বৃষ্টিতে বৃষ্টিতে খেলা বন্ধের ঘোষণা দিলে স্টাম্প তুলে মাটিতে আছাড় মারেন তিনি।
এসব কাণ্ডের জন্যই সাকিবকে বাজে আচরণের রাজা বলেছে ক্রিকেইনফো। এছাড়াও প্রতিবেদনে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার দায়ে পাওয়া নিষেধাজ্ঞার কথাও উল্লেখ করা হয়েছে সেখানে। এমনকি নিদাহাস ট্রফিতে করা সাকিবের কাণ্ডটিও আছে সেই প্রতিবেদনে।
ক্রিকইনফোর মাসিক আয়োজন ‘দ্য ব্রিফিং’। যেখানে মূলত বিগত দিনগুলোতে ঘটে যাওয়া ঘটনাগুলোকে কৌতুকের ছলে তুলে আনে তারা।
বার্তা বাজার/নব