লকডাউনে ফাঁকা বন্দর নগরী চট্টগ্রাম

সরকার ঘোষিত লকডাউনে ফাঁকা বন্দর নগরী চট্টগ্রাম। ব্যস্ততম সড়কে চলাচল করছে না তেমন কোনো গাড়ি।

বৃহস্পতিবার (১ জুলাই) চট্টগ্রাম নগরীর কদমতলী, দেওয়ানহাট, টাইগারপাসসহ বিভিন্ন এলাকা ঘুরে এ দেখা গেছে এ চিত্র।

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে চট্টগ্রাম শহরে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এছাড়াও সেনাবাহিনীর ও বিজিবির ছয়টি টিম, র‍্যাবের ৪-৫টি টিম, পুলিশের ২০টি টিম নগর জুড়ে একযোগে অভিযান পরিচালনা করছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, আমরা সকাল ১০টার দিকে সার্কিট হাউস থেকে জেলা প্রশাসকের নির্দেশনা শেষে অভিযান শুরু করেছি। ইতোমধ্যে চার দোকানিকে ও কয়েকজন পথচারীকে অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে।

নগর পুলিশ কমিশনার সালেহ মোঃ তানভীর গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম শহরের প্রবেশমুখে পুলিশের ৫টি চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে বিধিনিষেধের আওতামুক্ত ছাড়া কোনো গাড়ি প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নগরজুড়ে ২০টি টিম লকডাউন বাস্তবায়নে কাজ করছে। বিধিনিষেধ অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হচ্ছে। এছাড়াও ট্রাফিক পুলিশ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। জরুরি প্রয়োজন ছাড়া যেসব গাড়ি বের হচ্ছে সেগুলোকে আইনের আওতায় আনা হচ্ছে।

এছাড়া লকডাউন দেখতে বের হওয়া ২১ জন ব্যক্তিকে এদিকে লকডাউন দেখতে বের হয়ে আটক হয়েছেন ২১ জন। এ সময় আটক করা হয় ৫টি গাড়ি এবং জরিমানার আওতায় আনা হয় ১০টি গাড়ি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর