পাহাড়ি ঢলে প্লাবিত ৫০ গ্রাম, পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ

ময়মনসিংহের ধোবাউড়ায় টানা দুই দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার গামারিতলা ইউনিয়নের কলসিন্দুর ও দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বল্লভপুরসহ কয়েক জায়গায় বেড়িবাঁধ ভেঙ্গে উপজেলার ৫০ গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়েছে অর্ধ লক্ষাধিক মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আতংকে দিন কাটছে নেতায় নদীর পাড়ে মানুষের। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘোষগাঁও ইউনিয়ন এবং ১ দক্ষিণমাইজপাড়া ইউনিয়নের, খালিকাবাড়ি, ভল্লবপুর পঞ্চনন্দপুর, কাসিপুর, দ্ররিয়াপাড়া, সোহাগীপাড়া, ঘোষগাঁও ইউনিয়নের ভালুকা পাড়া, নয়াপাড়া, দিঘলবাগসহ বিভিন্ন গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বাঘবেড় ইউনিয়নের মান্দালিয়া, চারিয়াকান্দা, গোস্তবলি, শালকোনা, ডোমঘাটা,

গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর, রায়পুর, লাঙ্গলজোড়া, কামালপুর ছান্দেরনগর, ও ধোবাউড়া এবং গোয়াতলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রবেশ করছে পানি, পানিবন্দী হাজার হাজার মানুষ।

এছাড়াও উপজেলার নিম্ন এলাকা পোড়াকান্দুলিয়া ইউনিয়ন পুরোটাই প্লাবিত হয়েছে। হঠাৎ করে বাধ ভেঙ্গে যাওয়ায় মৎস্য চাষী ও আমন ধানের বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে বুধবার দুপুরে জিগাতলা গ্রামের আব্দুল হাকিম(১৭) নেতায় নদীতে লাকড়ি সংগ্রহ করতে নিখোঁজ হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় রাত ১০ টায় উদ্ধার করা হয়।

বাধ ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান মিঃ ডেবিট রানা চিসিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বন্যা কবলিত এলাকায় ত্রাণবিতরণ বিতরণ করা হচ্ছে।

আনিসুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর