বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ আশংকা জনক হারে বেড়ে যাওয়ায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে আগামী ৭ দিনের জন্য সরকার ঘোষিত কঠোর লকডাউন চলবে।
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সকাল থেকেই চলছে কঠোর লকডাউন।
রাস্তায় পণ্যবাহী যানবাহন ও রিকশা চলাচল করছে। এই গুলা ব্যতীত তেমন যানবাহন দেখা যায়নি রাস্তায় চলাচল করতে। বিশেষ প্রয়োজনে বাসা থেকে মানুষ বের হলেও স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে। তবে বিনা প্রয়োজনে কেউ বাসা থেকে বেড় হলে তাকে প্রশাসনের জবাবদিহিতার মুখোমুখি হতে হয়েছে। আবার কাউকে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রম্যমান আদালতে জরিমানার শিকার হতে হয়েছে।
সকাল থেকেই উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী মাঠে তৎপর রয়েছে লকডাউন বাস্তবায়ন করতে।
এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলাম বলেন, সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে আমরা উপজেলা প্রশাসন মাঠে রয়েছি। সকাল থেকেই উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।আর যারা বিধি নিষেধ অমান্য করছে তাদের কে মোবাইল করার মাধ্যমে জরিমানার আওতায় আনা হচ্ছে। আমরা আশা করব উপজেলাবাসী সরকার ঘোষিত বিধি-নিষেধ মেনে চলে আমাদেরকে সহযোগীতা করবে।
হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি