২৩ জেলায় একদিনে ১১১ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকেই সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। বিশেষ করে দেশের উত্তর-দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনা পরিস্থিতি ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় ২৩ জেলায় ১১১ জনের মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২২ জন মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহীর ১৪ জন, নওগাঁর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও ঝিনাইদহের একজন রয়েছেন।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় সাতজন, যশোরে সাতজন, খুলনায় চারজন, ঝিনাইদহে চারজন, সাতক্ষীরায় চারজন, মেহেরপুরে তিনজন, নড়াইলে তিনজন, চুয়াডাঙ্গায় দুইজন ও বাগেরহাটে একজন মারা গেছেন।

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জন মারা গেছেন। বগুড়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সিলেটে সাতজন, চট্টগ্রামে পাঁচজন, পিরোজপুরে চারজন, দিনাজপুরে চারজন, লালমরিহাটে তিনজন এবং ঠাকুরগাঁওয়ে দুইজন মারা গেছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর