গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত
সিরাজগঞ্জ জেলাতে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে গত ২৪ ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় শঙ্কায় রয়েছে সিরাজগঞ্জবাসী।
২৭৩ টি নমুনা পরীক্ষা করে ১১৯ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। যা সিরাজগঞ্জ জেলায় সর্বোচ্চ। শনাক্তের হার ৪৩.৫৯ শতাংশ।
উপজেলা ভেদে সদরে ৬৫, রায়গঞ্জে ১৩, বেলকুচিতে ০৪, চৌহালীতে০২, উল্লাপাড়াতে ১০, কামারখন্দে ১০, কাজিপুরে ১১, শাহজাদপুরে ০৩ ও তাড়াশে ০৪, চৌহালিতে ০২ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে।
জেলা সিভিল সার্জন বলছে, সিরাজগঞ্জবাসী সচেতন না হলে এবং লকডাউন কঠোরভাবে না মানলে শনাক্ত রোগীর সংখ্যা আরো বাড়বে।
নাজমুল হাসান/বার্তাবাজার/পি