কোভিড-১৯ সংক্রমণ রোধে আজ থেকে দেশজুড়ে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। আজ ভোর ৬টা থেকে শুরু হওয়া সারাদেশের সাথে টাঙ্গাইল জেলায় এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।
এবারের লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ সেনাবাহিনী মাঠ থাকবে।
এই সময়ে জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে বুধবার (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১১ টায় টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে বঙ্গবন্ধু সেনানিবাসের ক্যাপ্টেন ইসতিয়াকের নেতৃত্বে ১ প্লাটুন সেনাবাহিনী শহরে পরিদর্শন করে। এসময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ক্যাপ্টেন ইসতিয়াক বলেন, মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, জরুরি কাজ ছাড়া বের হওয়া যাবেনা। লকডাউন সফল করতে সকল প্রকার ব্যবস্থা সেনাবাহিনী নিবে।
হাসান সিকদার/বার্তাবাজার/পি