হাতিয়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে প্রশাসন

করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ১লা জুলাই মধ্য রাত থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সারা দেশের ন্যায় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায়ও চলছে কঠোর লকডাউন।

সকাল থেকে প্রধান সড়কে ছিলনা কোন যানবাহন। আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

হাতিয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সজিব কান্তি রুদ্রর নেতৃত্বে দুটি টিম মাঠে কাজ করে। এসময় তাদের সাথে ছিল হাতিয়া থানার পুলিশের দুটি টিম।

সকাল ৭টা থেকে ভ্রাম্যমান আদালতের একটি টিম উপজেলার প্রধান সড়কে অবস্থান নেয়। এসময় কোন যৌক্তিক কারন ছাড়া রাস্তায় বের হওয়ায় অনেককে দিতে হয়েছে জরিমানা। সকালে উপজেলার সদর ওছখালী মোড়ে ৪ পথচারীকে ২হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া চায়ের দোকান খোলা রেখে মানুষকে বসার ব্যবস্থা করে দেওয়ায় খাসের হাট, বাদের গোড়া ও ওছখালী ও চৌমুহনী বাজারে ৫ দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এছাড়াও হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে উপজেলা প্রশাসনের সাথে নৌ-বাহিনী লকডাউন বাস্তবায়নে কাজ করবে। বৃহস্পতিবার সকালে নৌ-বাহিনীর একটি টিম জাহাজ নিয়ে নলচিরা ঘাটে এসে পৌঁচেছে।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর