লালমনিরহাটে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে পুলিশ

সারা দেশের ন্যায় লালমনিরহাটে শুরু হয়েছে সাত দিনব্যাপী সর্বাত্মক কঠোর লকডাউন। সারা দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া দেশব্যাপী এ লকডাউন ঘোষণা করেছে সরকার।

এবারের লকডাউনকে সফল করতে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী ও বিজিবি।

সাত দিনব্যাপী এ লকডাউনের আজ প্রথম দিন। লালমনিরহাট জেলায় মোটামুটি ভাল লকডাউন পালন হচ্ছে। রাস্তা প্রায় ফাকা। সামান্য কিছু পণ্যবাহী যানবাহন চলতে দেখা গেছে। তবে জেলার গুরুত্বপূর্ণ সকল স্থানেই রয়েছে পুলিশ প্রশাসন। সেই সাথে বিজিবি ও সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছে। সরেজমিনে চিত্র দেখে তেমনটাই বোঝা যাচ্ছে।

জেলার প্রধান প্রধান সড়ক গুলোতে যানবাহনের সংখ্যা খুব কম দেখা যাচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া এবং যাদের বের হওয়ার অনুমতি আছে সেসব লোকজন ব্যতীত তেমন লোকজনের উপস্থিত লক্ষ্য করা যায়নি।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে জেলার বিডিআর গেট, মিশোন মোড় এলাকায় সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা যায়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। যা আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত তা অব্যাহত থাকবে।

মোঃ বাদশা মিয়া/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর