নরসিংদীতে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে জেলা প্রশাসন
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে নরসিংদী জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা
বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খাঁন এর নির্দেশনায় সদর উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) মো: শাহআলম মিয়া সেনাবাহিনীকে সাথে নিয়ে নরসিংদী শহর, মাধবদী ও শেখেরচরসহ বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছেন।
পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘুরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে তারা সচেতন করছেন।
জানা যায়, বৃহস্পতিবার (০১ জুলাই) হতে আগামী বুধবার (০৭ জুলাই) পর্যন্ত মোট সাত দিন করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় লালমনিরহাটের হাতীবান্ধায় কঠোর লকডাউন থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে এ জন্য মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করবে।
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি