খুলনা বিভাগে একদিনে রেকর্ড ৩৫ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৩৫ জনের মৃত্যু হয়েছে। যা কিনা খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৪৫ জনের।

বুধবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে এ বিভাগে সর্বোচ্চ ৩৩ জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে কুষ্টিয়ায় সাতজন, যশোরে সাতজন, খুলনায় চারজন, ঝিনাইদহে চারজন, সাতক্ষীরায় চারজন, মেহেরপুরে তিনজন, নড়াইলে তিনজন, চুয়াডাঙ্গায় দুজন ও বাগেরহাটে একজন রয়েছেন।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনা শনাক্ত হয়েছিল। এ বিভাগে এখন পর্যন্ত ৫৭ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগের দশ জেলায় মোট মারা গেছেন ১ হাজার ১০৫ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর