পাবনায় চলছে কঠোর লকডাউন

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭ দিনের সরকারি ‘বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’ শুরু হয়েছে। সারা দেশের ন্যায় পাবনাতেও চলছে সরকারি ‘বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’।

রাস্তায় পণ্যবাহী যানবাহন ও রিকশা চলাচল করছে। তবে বিনা প্রয়োজনে কেউ বাইরে বেড় হলে তাকে প্রশাসনের জবাবদিহিতার মুখোমুখি হতে হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে টহলে রয়েছে পুলিশ প্রশাসন। পুলিশের পাশাপাশি র‌্যাব, চার প্লাটুন বিজিবি ও সেনা বাহিনী টহলে রয়েছে।

বেলা ১২ টায় পুলিশ সুপার মোহাম্মাদ মহিবুল ইসলাম খান, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনসহ প্রশাসনিকর সকল কর্মকর্তা শহরের গুরুত্ব পূণ স্থান প্রদক্ষিণ করেন এবং সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিথি মানার কথা বলেন।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর