রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মো. নুর নবী (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
বৃহস্পতিবার(১ জুলাই) ভোর সাড়ে ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মো. নুর নবীর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
নিহত নুর পেশায় একজন ভ্যান চালক ছিলেন। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাজপুর গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে তিনি। রাজধানীর অ্যালিফেন্ট রোডে বাটা সিগনাল এলাকার একটি মেসে ভাড়া থাকতেন তিনি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
বার্তাবাজার/পি