ভারতে করোনায় মৃত্যু ৪ লাখ

মহামারি করোনায় বিপর্যস্ত ভারতে মৃত্যু ৪ লাখ ছুঁইছুঁই। এ পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৪৭৫ জন। করোনায় নতুন আক্রান্ত রোগীর হিসেবে বিশ্বের দেশসমূহের শীর্ষে আছে ভারত

বুধবার(৩০ জুন) ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৮৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৯৯১ জন।

এদিকে ব্রাজিলে বেড়েছে দৈনিক মৃত্যু। ব্রাজিলে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৫ হাজার ৮৫৯ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ১২৭ জন।

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৩৫১ জন, মৃত্যু ৮ হাজার ৪৭৭ জন। এ নিয়ে মোট মৃত্যু ৩৯ লাখ ৬২ হাজার ছাড়ালো। মোট শনাক্ত ১৮ কোটি ২৯ লাখের বেশি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর