সারা দেশে ৭ দিনের কঠোর বিধিনিষেধ শুরু

সারাদেশে ৭ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। বৃহস্পতিবার(১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই বিধিনিষেধ, চলবে ৭ই জুলাই পর্যন্ত।

বিধিনিষেধের সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী। বিধি নিষেধের সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। শপিংমল,মার্কেট ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

পণ্য পরিবহণে নিয়োজিত যানবাহন ও বন্দরসমূহ অফিসগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। খাবারের দোকানে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইনে বিক্রি করা যাবে। সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত স্থানে বসবে কাঁচাবাজার।

এর আগে, বুধবার কঠোর বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর