প্রবাসী স্বামীকে স্ত্রীর পর্ণ ভিডিও পাঠালো প্রেমিক!
কক্সবাজারের টেকনাফে প্রবাসীর স্ত্রী পরকিয়ায় লিপ্ত হয়ে স্বামীকে হয়রানীর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই নারীর পরকিয়া প্রেমিকের সাথে একটি পর্ণ ভিডিও বার্তা বাজারের হাতে এসেছে। ভূক্তভোগী স্বামী প্রতিকার চেয়ে আশ্রয় নিয়েছে আদালতের কাছে।
উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর শীলখালী চৌকিদার পাড়ায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত নারীর চরিত্র নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী প্রশ্ন তুলেছেন।
জানা যায়, দুই সন্তানের জনক নাছির উদ্দীন। ১৪ বছর আগে বিয়ে করেন একই ইউনিয়নের পাশ্ববর্তী গ্রামের মঞ্জুরের মেয়ে গুলবাহারকে। আর্থিক অনটন দূর করতে ২০১২ সালে সাগর পথে পাড়ি জমান মালয়েশিয়ায়। বিদেশ যাওয়ার কয়েক মাসের মাথায় তৃতীয় সন্তান জন্মের পর মারা যায়।
এদিকে নাছিরের দাবি, চলতি বছর প্রবাসে থাকাকালীন সৌদি প্রবাসী জনৈক রেজাউল করিম নামে এক ব্যক্তি ফোনে জানায়, গোলবাহারকে সে বিয়ে করেছে। নাছিরকে স্ত্রী হিসেবে দাবী না করা জন্য বারণ করেন।
প্রমাণ হিসেবে রেজাউল তার কাছে একটি ২ মিনিট ৯ সেকেন্ডের অশ্লীল ভিডিও পাঠান। সেখানে রেজাউল ও গুলবাহারের আপত্তিকর দৃশ্য দেখা যায়। এমনকি গোলবাহারের টাকায় সৌদি গিয়েছেন বলেও জানান তিনি। পরে ফোনে স্ত্রীর কাছে জানতে চাইলে গোলবাহার তা অস্বীকার করেন এবং ভিডিওটি এডিটিং করা বলে দাবী করেন।
এ ঘটনার জের ধরে গোলবাহার নাছিরকে এক পর্যায়ে গত বছর ফোনে মৌখিকভাবে তালাক দেয়। গত ১৪ মে নাছির প্রবাস থেকে বাড়িতে ফিরে দেখেন স্ত্রী গোলবাহার বাড়ির যাবতীয় মূল্যবান আসবাব ও গহনা অন্যত্র সরিয়ে ফেলেছে। ৯ বছরে প্রবাস থেকে পাঠানো অর্থের হিসেব চাইলে হিসেব দিতে পারেনি। তার প্রেক্ষিতে নাছির কক্সবাজার ম্যাজিস্ট্রেট আদালতে গত ৭ মে গুলবাহারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এদিকে নাছির প্রবাস থেকে ফিরে নতুন বিয়ে করলে স্ত্রী গোলবাহার স্থানীয় ইউপি সদস্য হাফেজ আহামদের মাধ্যমে উল্টো শালিসে বসেন তিনি।
হাফেজ মেম্বার আপত্তিকর সেই ভিডিওটিতে গোলবাহারকে দেখা যাচ্ছে বলে ‘বার্তা বাজার’কে নিশ্চিত করেন। একইসাথে স্বামী প্রবাসে থাকাকালে পরকিয়ায় জড়িয়ে পড়া গুলবাহারের চরিত্র সম্পর্কেও বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রতিবেশী জানান, স্বামী প্রবাসে থাকাকালীন মুখোশের আড়ালে নারীটির চলা ফেরা খুবই বেপরোয়া ছিলো। এমনকি পর পুরুষের সাথে মেলামেশার সংবাদটি অনেক আগেই জেনেছেন তারা। নিষেধ করতে গেলে উল্টো প্রেমিককে দিয়ে হামলার ভয় দেখাতেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত গোলবাহার এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবী করে ‘বার্তা বাজার’কে বলেন, ভিডিওটি নাছির মালয়েশিয়া থেকে প্রযুক্তির মাধ্যমে এডিটিং করেছেন। এই ঘটনায় তিনি আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন।
বার্তা বাজার/এসজে