ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না: বাইডেন

ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভান রিভলিনকে আশ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করার অনুমতি দিবে না যুক্তরাষ্ট্র।

জো বাইডেন বলেন, আমি থাকতে ইরান পারমাণবিক অস্ত্র পাবে না।’ হোয়াইট হাউজের এক আলোচনা সভায় দুই নেতার বৈঠকে এসব আলোচনা হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের স্থলাভিষিক্ত হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সম্পর্কে অনেকটা ভাটা পড়ে যায়। ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ মিত্র বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারানোর পর বেনেট নতুন সরকার গঠন করলে দেশটির সাথে আবার সম্পর্ক গড়ে তুলার দ্বার উন্মোচন হলো। এবং খুব শিগগিরই বেনেট যুক্তরাষ্ট্র সফরে যাবেন বলে জানা গেছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর