হলি আর্টিজানে জঙ্গি হামলার আজ ৫ বছর

গুলশানের হলি আর্টিজান ট্র্যাজেডির আজ ৫ বছর। দীর্ঘ সময়ে হত্যা মামলার রায় হলেও জনমনে শঙ্কা আবারও এমন ভয়াবহতার। তবে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করছে, জঙ্গিদের নিশ্চিহ্ন করে দিতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে বড় ধরনের হামলা চালানোর মত কোনো শক্তি নেই।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন, সবকিছুই মাথায় রেখেছে গোয়েন্দারা।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা। তাদের হামলায় ১৭ বিদেশিসহ নিহত হয় ২০ জন। জঙ্গিদের প্রতিহত করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। এরপরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সব হামলাকারী প্রাণ হারায়। বিভিন্ন সময় মারা যায় আরও ১৩ জন জঙ্গি।

এ ঘটনায় একই বছরের ২৩ জুলাই ২১ জনকে চিহ্নিত করে তাদের মধ্যে ৮ জনের নামে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে নব্য জেমবির ৭ সদস্যকে মৃত্যদণ্ডের আদেশ দেন আদালত। এখনও মামলাটি আদালতে বিচারাধীন আছে।

ভয়াবহ এই হামলার ৫ বছর পার হলেও এখনও মানুষের মাঝে আতঙ্ক দূর হয়নি। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানাচ্ছেন, নতুন করে হামলার সক্ষমতা নেই জঙ্গিদের।

আবার র‍্যাবের প্রধান জানান, এরই মধ্যে ভূল বুঝতে পেরে আত্মসমর্পণ করেছেন ১৬ জন জঙ্গি। জঙ্গি নির্মূলে সমাজের সবাইকে একসাথে এগিয়ে আসার পাশাপাশি পারিবারিক শিক্ষার উপর জোর দিয়েছেন তিনি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর