অনুমোদনহীন কুরিয়ারে ডাক আদান-প্রদানে নিষেধাজ্ঞা

অনুমোদনহীন কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে ডাকা আদান-প্রদান করা থেকে বিরত থাকতে দেশের ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলার জারি করে দেশের সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে,‘কুরিয়ার সার্ভিস ও মেইলিং অপারেটর’ বিধিমালার নির্দেশনা অনুযায়ী লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাক দ্রব্য গ্রহণ, পরিবহন ও বিলি বিতরণ নিষিদ্ধ করা হয়েছে।

আরও বলা হয়েছে, অনুমোধনহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাক গ্রহণ, পরিবহন ও বিলি বিতরণ নিষিদ্ধ করার পরেও দেশের বিভিন্ন ব্যাংক তাদের ডাক ও দ্রব্যাদি আদান প্রদান করা হচ্ছে এমন তথ্য রয়েছে। অনুমোদনহীন প্রতিষ্ঠানের মাধ্যমে এ সকল কার্যক্রম করা থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর