অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

দেশে করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপক হারে বেঁড়ে যাওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ছয়টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ সরকারের আরোপিত কঠোর বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশন সারা দেশে তাদের ভিসা সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

বুধবার (৩০ জুন) ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানান।

হাইকমিশন জানায়, বাংলাদেশ সরকার কতৃক আরোপিত কঠোর বিধিনিষেধের ফলে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ১ জুলাই থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি ভ্রমণের আবেদনসমূহ লকডাউনের সময়ও বিবেচিত হবে।

জরুরি ভ্রমণ, বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত ভ্রমণের জন্য যেকোনো তথ্য জানতে [email protected] এই ঠিকানায় ইমেইল করে এবং ০৯৬১২৩৩৩৬৬৬ ও ০৯৬১৪৩৩৩৬৬৬- এ দুটি নম্বরে ফোনে যোগাযোগের অনুরোধ করেছে হাইকমিশন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর