পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, তিন দিনের মধ্যে ঢাকায় পৌঁছাবে আমেরিকার মডার্নার ২৫ লাখ ডোজ টিকা। একই সঙ্গে শিগগিরই সিনোফার্মের ভ্যাকসিনের ২০ লাখ ডোজ দেশে পৌঁছাবে।
বুধবার (৩০ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেটিং ক্লাবের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশকে উপহার দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্নার করোনা টিকার ২৫ লাখ ডোজ আগামী শুক্রবার ও শনিবার দুটি চালানে দেশে পৌঁছবে।
তিনি আরো বলেন, চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্যিক ভিত্তিতে ক্রয়ের অংশ হিসাবে ২০ লাখ ডোজ টিকার প্রথম চালানটি দ্রুত দেশে আসবে বলেও জানান।
এদিকে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজে বলেছেন যে, সিনোফার্মের ভ্যাকসিনের ২০ লাখ ডোজ বেইজিংয়ে প্রস্তুত রয়েছে এবং সেগুলো দ্রুত ঢাকা পৌঁছাবে।
তিনি তার পোস্টে বলেন, মহামারি করোনার উর্ধ্বগতি মোকবিলায় চীন সবসময় বাংলাদেশের পাশে আছে।
বাংলাদেশ শিগগির চীন থেকে সিনোফার্ম টিকার দেড় কোটি ডোজ এবং রাশিয়ার কাছ থেকে স্পুটনিক টিকার আরও একটি বড় চালান পাবে।
বার্তাবাজার/ই.এইচ.এম