করোনার উর্ধ্বমূখী সংক্রমণ রোধে সারাদেশে জারিকৃত কঠোর বিধিনিষেধ শুরু হবে বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৬টা থেকেই। ৭ দিনের জন্য জারি করা এই বিধিনিষেধ বা কঠোর লকডাউন মানার জন্য আহ্বান জানানো হয়েছে রাজধানীর দক্ষিণখান থানা পুলিশের পক্ষ থেকে।
বুধবার (৩০ জুলাই) জারিকৃত প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, কঠোর এই বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী।
এবারের লকডাউন বাস্তবায়ন করতে কাজ করবে দক্ষিণখান থানা পুলিশ। তারা সার্বিকভাবে মাঠে থেকে মানুষ ও যান চলাচলে জারিকৃত বিধি নিষেধ মানায় কাজ করবে।
এ ব্যাপারে দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম বলেন, তারা যথাসাধ্য চেষ্টা করবে লকডাউন সফল করার। তিনি সবাইকে মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছে।
তিনি আরো বলেন, শুধু দক্ষিণখান থানা নয়, সারাদেশেই লকডাউন নিয়ম মেনে পালন করা হবে। কেউ অহেতুক, মাস্ক ছাড়া বের হলে আইনী পদক্ষেপ নেয়া হবে। দায়িত্ব পালনে সকল পুলিশ সদস্যকে তিনি মানবিকতার সহিত কাজ করার আহ্বান জানান।
বার্তা বাজার/এসজে