মেট্রোরেল প্রকল্পে করোনায় আক্রান্ত ৭৩৪ জন

মেট্রোরেল প্রকল্পের ৭৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে কেউ আক্রান্ত হয়ে মারা যাননি বলে চানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল-৬ এর সবশেষ অগ্রগতি প্রকাশ করে। এতে জানানো হয়েছে তাদের ৭৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত। ডিএমটিসি এলকর্তৃপক্ষ তাদের জন্য বিশেষ হাসপাতাল চালু করেছ । উত্তরায় পঞ্চবটি কন্সট্রাকশন ইয়ার্ডে ১৪ শয্যা বিশিষ্ট ও গাবতলী কন্সট্রাকশন ইয়ার্ডে ১০ শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতাল চালু আছে।

প্রকল্পসমূহে কর্মরত দেশি জনবলকে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বিদেশি জনবলকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর