ঈদুল আযহার তারিখ ঘোষণা করল আরব-আমিরাত

ঈদুল আযহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আরবীয়দের মতে আগামী ১০ জুলাই শনিবার ১৪৪২ হিজরি জিলহজ মাস শুরু হবে। এক্ষেত্রে আগামী ১৯ জুলাই আরাফার দিন এবং ২০ জুলাই ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুন) আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, মধ্যপ্রাচ্যে আগামী ২০ জুলাই ঈদুল আযহা উদযাপন করা হবে।

মুসলমানদের সবচেয় বড় দুটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা চাঁদ দেখার উপর নির্ভর করে অনুষ্ঠিত হয়।

এদিকে মধ্যপ্রাচ্যসহ সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আযহা উৎযাপনে করোনার বিধিনিষেধ মানার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নিদেশ দেয়া হয়েছে। এছাড়া জনসমাগম করলে জরিমানা করার কথাও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর