কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ডিআইজি-এসপিদের আইজিপির নির্দেশনা

করোনা ভাইরাসের উর্ধ্বগতি রোধে আগামী সাত দিন (১ জুলাই থেকে ৭ জুলাই) বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সোহেল রানা স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বুধবার (৩০ জুন) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে ভার্চুয়ালি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইন-চার্জসহ সব ইউনিট প্রধানদের এ নির্দেশ দেন ড. বেনজীর আহমেদ ।

আইজিপি বলেন, বিধিনিষেধ চলাকালে সবাই ঘরে থাকবেন। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অব্যশই স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বের হতে হবে।

তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।

এর আগে বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ করোনা ভাইরাস রোধে ‘কঠোর লকডাউনের’প্রজ্ঞাপন জারি করে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর