আসছে ঈদুল আযহায় কুরবানি পশুর শতভাগ যোগান আসবে দেশি খামারীর গোয়াল থেকে। চাহিদার বেশি প্রাণি মজুদ থাকায় বাইরে থেকে আমদানি না করার ব্যাপারে কঠোর অবস্থানে সরকার।
এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলছে, পশু পরিবহনে সংকট কাটাতে চালু হবে ট্রেন। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানীর পশু এভাবেই প্রস্তুত করছেন খামারীরা।
প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব বলছে, এ বছর কোরবানীর জন্য মোটাতাজা করা হয়েছে প্রায় ৩৮ লাখ ৫৮ হাজার ৮শ’ গরু-মহিষ। আর ছাগল-ভেড়া ২৩ লাখ ৭২ হাজার ৭৪৮।
সবমিলে প্রায় ৭ লাখ খামারীর খামারে প্রস্তুত আছে ১ কোটি ১৯ লাখ ১৬ হাজারের মত পশু।
গেলো কোরবানী ঈদে ১ কোটি ১৮ লাখ ৯৭ হাজার প্রাণী প্রস্তুত করা হলেও কোরবানী হয়েছে মাত্র ৯৪ লাখ। ফলে এবার যদি চাহিদা ৫ শতাংশও বাড়ে তারপরও যোগানে কোনো ঘাটতি থাকবেনা বলে দাবি প্রাণিসম্পদ অধিদপ্তরের।
এবার প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় কোরবানীর পশু পরিবহনে সংকট কাটাতে ট্রাকের পাশাপাশি বিশেষ ট্রেন চালু করা হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম