চারঘাট উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে খেলাধুলার উপকরণ বিতরণ
চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফকরুল ইসলাম পক্ষ থেকে খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুন) উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ক্রিড়া সংঘ ও তরুণদের মাঝে খেলাধুলার উপকরণ ফুটবল, ভলিবল, জার্সি ও মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চারঘাট পৌর মেয়র মোঃ একরামুল হক, চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, সাধারণ সম্পাদক মোঃ রায়হানুল হক রানা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ বিষয়ে চারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, একটি সুন্দর সমাজ গড়তে খেলাধুলার অনেক প্রয়োজন। খেলাধুলা যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে। মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার কোন বিকল্প নাই। পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নিষেধাজ্ঞা অনুসরন করার অনুরোধ জানান তিনি।
মোঃনবী আলম/বার্তা বাজার/টি