লোহাগাড়ায় ট্রাকচাপায় সাংবাদিকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া ট্রাকেরচাপায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক এন এইচ মাসুম (৩৫) প্রাণ হারিয়েছেন। বুধবার (৩০ জুন) সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর ডলু ব্রিজের ওপর বেপরোয়া ট্রাকেরচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাংবাদিক এন এইচ মাসুম প্রাণ হারিয়েছেন।

নিহত সাংবাদিক এন এইচ মাসুম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মাষ্টার নুরুল হকের ছেলে। নিহত মাসুম এক সন্তানের জনক।

মাসুম দৈনিক যায়যায়দিন পত্রিকার সাতকানিয়া উপজেলার প্রতিনিধি ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি কেএসআরএম স্টিলের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন মোটরসাইকেল যোগে লোহাগাড়া উপজেলা সদরে ফিরছিলেন মাসুম। বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে পেছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান সাংবাদিক এন এইচ মাসুম।

আব্দুল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর