সিংড়ায় নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নের আগ-লাড়ুয়া গ্রামের পাঠ ক্ষেত থেকে আঃ সালাম মিস্ত্রীর পুত্র আব্দুল্লাহ (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। নিখোঁজের ৩ দিন পর লাশ পাওয়া গেলো। বুধবার বিকেলে প্রতিবেশী এক কৃষক ঘাস কাটতে গিয়ে নাকে গন্ধ লাগে, এসময় পাটের ক্ষেতে উপুর হয়ে পড়ে থাকা লাশ দেখতে পায়।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, রবিবার বিকেলে শিশুটি খেলার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে না এলে খোঁজাখুঁজি শুরু করে।

এ বিষয়ে পরিবার সিংড়া থানায় একটি সাধারণ ডাইরি করে। বুধবার বিকেলে পাটক্ষেতে লাশ পাওয়া গেলো। প্রাথমিক ভাবে ধারন করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে। কি কারনে এ ঘটনা ঘটেছে তা পরিস্কার নয়।

হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব উল আলম জানান, নিখোঁজ হবার পর থেকে স্থানীয় চৌকিদারকে সার্বিকভাবে সহযোগিতার নির্দেশ দেয়া হয়। বিকেলে খবর আসে তাঁর লাশ পাওয়া গেলো।

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

রবিন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর