আনোয়ারায় টিন ও নগদ অর্থ প্রদান

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলায় অসহায় তিন পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রশাসনের পক্ষ এ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী অসহায় তিন পরিবারকে টিন ও নগদ ৩ হাজার টাকা করে প্রদান করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম,বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ উপস্থিত ছিলেন।

সুমন শাহ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর