‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রশ্নটা একেবারেই অবান্তর’

করোনা ভাইরাসের প্রার্দুভাব কিছুটা কমার পর অনেক উন্নত দেশ শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিলো কিন্তু এর পরে আবার বাড়তে শুরু করে করোনা ফের বন্ধ করে দেয় শিক্ষাপ্রতিষ্ঠান। আর আমাদের এখানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গায়ে গা লাগিয়ে বসে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রশ্নটা একেবারে অবান্তর বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট পাসের প্রক্রিয়ার সময় বিরোধী দলের নেতাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলার দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন উন্নত দেশ পাবলিক পরীক্ষা বাতিল করেছে। আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর ২-৩ দিন আগে বন্ধ করতে বাধ্য হয়েছি। পরে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের পরীক্ষার ফল দিয়েছিলাম। আমরা যেভাবে বিচার বিশ্লেষণ ও টালি করে ফলাফল দিয়েছি, দুই একটি ব্যতিক্রম ছাড়া পরীক্ষা হলে শিক্ষার্থীদের ফলাফল এরকমই হতো। কাজেই কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।

ডা. দীপু মনি বলেন, এবার শিগগিরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিবো। কী পদ্ধতিতে আমরা করবো সবকিছুই জানাবো।

এসময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থী অভিভাবকসহ সবাইকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান করে বলেন, করোনা মহামারি চলছে। এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব ক্ষেত্রে সেভাবে সিদ্ধান্ত নিচ্ছি। একইভাবে শিক্ষাক্ষেত্রে সিদ্ধান্ত হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর