বিয়ানীবাজার পৌরসভান বাজেট ঘোষণা

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ২০২১-২২ অর্থবছরের জন্য ৪৭ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে পৌরসভা অডিটোরিয়ামে বাজেট পেশ করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর।

প্রস্তাবিত বাজেটে আগামী ২০২১-২২ অর্থবছরে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৪ লক্ষ ৫৩ হাজার টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৪৭ লক্ষ ৭৫ হাজার টাকা। এরমধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৩৫ লক্ষ ২৫ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ৪ কোটি ১০ লক্ষ ১০ হাজার টাকা। এছাড়া উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৩ কোটি ৩৯ লালহ ২৮ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৩৭ লক্ষ ৬৫ হাজার টাকা। বাজেটে সার্বিক উদ্ধধৃত ধরা হয়েছে ২৬ লক্ষ ২৮ হাজার টাকা।

বাজেট অধিবেশনে পৌর মেয়র মো. আব্দুস শুকুর বলেন, এই বাজেট বিয়ানীবাজার পৌরবাসীর জন্য জনবান্ধব ও কল্যাণকর। নাগরিকদের জীবনমান উন্নয়নে বাজেটকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিয়ানীবাজার পৌরসভাকে একটি নান্দনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করার জন্য আমিসহ কাউসিলরবৃন্দ ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পৌরসভার জন্য একটি মিনি বাস টার্মিনাল ও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করেছি। পৌরশহরকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছি। এছাড়া পৌর এলাকার রাস্তাঘাট, ড্রেন নির্মাণ করা হয়েছে৷ এখনও অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।

পৌর কর্মকর্তা দিবাকর পালের পরিচালনায় বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সামছুল হক, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ।

বাজেট অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-১ ছয়ফুল আলম ঝুনু ও প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিন, পৌর সচিব নিকুঞ্জ ব্যানার্জী, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয় প্রমুখ।

অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দসহ বিয়ানীবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাহিম আহমদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর