ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

বুধবার (৩০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০, (সংশোধিত আইন, ২০১০) এর ১১ (ক) (১) ধারা অনুসারে একই বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী ৪ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, উপ-উপাচার্য পদে অধ্যাপক মাহবুবুর রহমান তার বর্তমান পদের সম পরিমাণ বেতন ভাতাদিসহ বিধি অনুযায়ী এ পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

মোস্তাফিজুর রহমান রাকিব/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর