পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

প্রায় সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের উপ সহকারী পরিচালক মোতালেব হোসেন ও তার স্ত্রী ইসরাত জাহান বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

মামলায় তাদের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগও আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, মোতালেব হোসেন ২০০৪ সালে থেকে ২০২০ সালে পর্যন্ত ৭৪ লাখ টাকার সম্পদ অর্জন করেন। এর মধ্যে দশ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত ৪১ লাখ টাকার সম্পদ অর্জন করেন। এছাড়া তার স্ত্রী ইসরাত জাহান ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ৩ কোটি ৮ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন। যার বৈধ কোনো উৎস দুদক পায়নি। এছাড়া তার বিরুদ্ধে প্রায় এক কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, মোতালেবের স্ত্রী একজন গৃহিনী। নিজের অবৈধ সম্পদের বৈধতা দিতে স্ত্রীর নামে সম্পদ দেখিয়েছেন তিনি।

এছাড়া মোতালেবের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে দুদক জানতে পারে, চাকরি জীবনে মাত্র ৫ মাস ছাড়া পাসপোর্ট অফিস থেকে কোথাও যাননি তিনি। অভিযোগ রয়েছে তার ইশারায় বদলি হয় সবার।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর