কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় একই পরিবারের ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৩০জুন) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭ নং রোহিঙ্গা শিবির সংলগ্ন ন্যাচারপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- জাদিমুরা ২৭ নং ক্যাম্প সংলগ্ন ন্যাচার পার্ক এলাকার স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে রহমত উল্লাহ (৩০) সালামত উল্লাহ (২২) ও মোহাম্মদ হাছন (১৬) বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি জানান, ইউনিয়নের ২৭ নং জাদিমুড়া রোহিঙ্গা শিবিরের (ন্যাচার পার্ক উত্তর) সি/৮ ব্লক এলাকায় স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান এর বসত বাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে রোহিঙ্গা মৃত বশরের ছেলে সন্ত্রাসী হাসেম উল্লাহ (৩০) নুরু (৩৫) আবু তাহের উরুফে কালু, গোলাম নবীর ছেলে আব্দুর রহমান উরুফে বেজি (৩২), ও আজিমুল্লাহ (২৮) শুকুর (২০) সহ কয়েকজন সন্ত্রাসী হাবিবুর রহমানসহ তার পরিবারের লোকজনদের মারধর ও এলোপাতারি গুলি করে পালিয়ে যায়।
এতে একই পরিবারের তিন জন আহত হয়। ঘটনার সংবাদ পেয়ে এপিবিএন এবং টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদেএ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আটকের পুলিশী অভিযান অব্যাহত হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
খাঁন মাহমুদ আইউব/বার্তা বাজার/টি