রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে নিহত ২, আ. লীগ নেতাসহ আহত ৬

রাজশাহী নগরীর দাশপুকুর বইবাজার এলাকায় জমি কেনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত ৬ জন আহত হয়েছে বলে জানা যায়।

পুলিশ জানায়, বুধবার (৩০ জুন) সকাল ১১ টার দিকে এই সংঘর্ষের ঘটনাটির সূত্রপাত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দস।

তিনি বলেন, মূলত জমি সংক্রান্ত বিষয়ে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। যতদূর জানা গেছে- অনেক দিন থেকেই মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের দামপুকুর এলাকায় জমি নিয়ে সালাম ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামালের মধ্যে জমি সম্পর্কিত বিরোধ চলে আসছিলো। ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতার ছেলে জয়নাল জমিটি এক ব্যক্তির মাধ্যমে ক্রয় করেছিল। কিন্তু শফিকুল ও সালাম জমিটি ক্রয় করতে চেয়েছিল। এনিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধও চলছিল। সেই বিরোধের জেরেই সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে শফিকুল ও জয়নাল নামের দু’জন মারা যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরে প্রক্রিয়া চলছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও রামেক হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তকরণ ও গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানিয়েছেন।

মোঃনবী আলম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর