গোপনে ফোনের পাসওয়ার্ড নেওয়ায় হত্যা

মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে শিশু আবির হোসেন (১২) হত্যার ঘটনায় জট খুলেছে। মোবাইল ফোনের পাসওয়ার্ড নেয়াকে কেন্দ্র করে আবিরকে হত্যার শিকার হতে হয়েছে বলে গাংনী থানার ওসি বজলুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন।

বুধবার (২৯ জুন) দুপুর ২টার দিকে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে গাংনী থানার ওসি এ তথ্য জানান।

ওসি বজলুর রহমান জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসি আসাদুল হকের ছেলে আবির হোসেন (১২) তার মায়ের সাথে নানার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মিনাপাড়া গ্রামে ১০ বছর যাবত বসবাস করে আসছিল। গত ২৬ জুন বিকেলে শিশু আবির তার নানার গ্রাম থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর ঐদিন (শনিবার) সন্দেহভাজনদের তথ্যের ভিত্তিতে দিবাগত রাত ১২টার দিকে একটি ধৈঞ্চাক্ষেত থেকে আবিরের হাত বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ঐদিনই জড়িত সন্দেহে মিনাপাড়া গ্রামের মিরাজুল ইসলামের ছেলে মোস্তফা আল মুজাহিদ (১৫)ও একই গ্রামের ইউপি সদস্য নুহু নবীর ছেলে জুনাইদ ইসলাম ওরফে হামিমকে (১৩)পুলিশ হেফাজতে নেয়া হয়।

এ ঘটনায় একটি হত্যা মামলা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে হত্যার জট খুলতে শুরু করে। জিজ্ঞাসাবাদে মুজাহিদ হত্যাকান্ডের বিস্তারিত বর্ণনা করে। মুজাহিদ জানায় আবির আমার মোবাইলফোন মাঝে মাঝে ব্যবহার করতো। এবং মোবাইলফোনের পাসওয়ার্ড কৌশলে গোপন করে। আবির মোবাইলফোনের পাসওয়ার্ড গোপনে ব্যবহার করে আমার মোবাইলফোনের মোটা অংকের টাকা উত্তোলন করে। আমি পাসওয়ার্ড উদ্ধারের জন্য তাকে অনুরোধ করলেও সে দিতে চাইনা। বরং পাসওয়ার্ড পরিবর্তন করে। এ ক্ষোভ থেকে তাকে মিনাপাড়া গ্রামের মাঠে নিয়ে বন্ধু হামিমকে সাথে করে আবিবকে হত্যা করি।

মাসুদ রানা/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর