কুষ্টিয়ায় আধুনিক পুলিশ ব্যারিকেড হস্তান্তর

কুষ্টিয়ার মিরপুরের সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম এমপি (সংরক্ষিত) এর পক্ষ থেকে মিরপুর উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও করোনাকালিন লকডাউনে সরকারী নির্দেশনা পরিপূর্ণভাবে পালনের জন্য মিরপুর থানাকে উন্নতমানের পুলিশ ব্যারিকেড হস্তান্তর করেন কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খায়রুল আলম।

বুধবার (৩০ জুন) দুপুর ১টায় মিরপুর বাজারের ঈগল চত্বরে এক অনুষ্ঠানে মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের হাতে আধুনিক পুলিশ ব্যারিকেড হস্তান্তর হস্তান্তর করেন কুষ্টিয়া পুলিশ সুপার।

মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস, সহকারী পুলিশ সুপার(মিরপুর সার্কেল) আজমল হোসেন,পৌরসভার মেয়র হাজী এনামুল হক, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন প্রমুখ।

টুটুল/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর