পাকুন্দিয়ায় দোকান খোলা রাখা ও মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা ও মাস্ক না পরার অপরাধে পাঁচজন দোকানীসহ ১২ জনকে ৩৭০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলার পৌর সদর ও মঠখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন। এ সময় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান।
লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বার্তা বাজারকে বলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে করোনা ভাইরাস সংক্রমণরোধে বিধিনিষেধ অমান্য দোকান খোলা রাখা ও মাস্ক না পরার অপরাধে উপজেলার পাকুন্দিয়া পৌর সদর ও মঠখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ০৫ টি দোকানকে ২৫০০ টাকা এবং দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মাস্ক না পরার জন্য ০৭ জনকে ১২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাকুন্দিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর