কাল থেকে করোনা টিকার রেজিস্ট্রেশন শুরু

করোনার টিকার জন্য অগ্রাধিকারের তালিকায় থাকা ব্যক্তিরা ১লা জুলাই থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। বুধবার (৩০ জুন)দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেই সাথে আগামীকাল থেকে অগ্রাধিকারের তালিকায় থাকা ব্যক্তিদের সিনোফার্মের টিকা দেয়া হবে বলেও নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিং এ বলা হয়, আগামীকাল থেকে সারা দেশজুড়ে সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু হবে। সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দেশের সকল মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, ২৫০ বেড হাসপাতাল ছাড়াও চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল, সৈয়দপুর সদর হাসপাতালে এ টিকাদান কর্মসূচি চলবে।

এ ছাড়া রাজধানী ঢাকায় ইতোমধ্যে করোনাভাইরাস টিকাদান কর্মসূচি চলেছে ৪৮টি কেন্দ্রে। কিন্তু সেখান থেকে এবারে ৮টি কেন্দ্র বাদ দিয়ে ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা দেয়া হবে। সিনোফার্মের টিকা অগ্রাধিকার তালিকায় রয়েছেন মেডিক্যাল, নার্সিং শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীরা।

একইসঙ্গে যারা এর আগে রেজিস্ট্রেশন করেও টিকা নিতে পারেননি তারাও সিনোফার্মের টিকা নিতে পারবেন। এ ছাড়াও যারা প্রবাসী শ্রমিক রয়েছেন তারাও সিনোফার্মের টিকা নিয়ে বিদেশ যেতে পারবেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর