করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন কার্যকরে মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অভিযান পরিচালিত হচ্ছে। বুধবার সকাল থেকে উপজেলা সদর, লাঙ্গলবাদসহ বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিহীন চলাচলরত ব্যক্তি ও বিভিন্ন যানবাহনের চলককে জরিমানা করা হয়। পাশাপাশি যথাযথ নিয়ম না মানায় শ্রীপুরের দি এ্যাপোলো সেন্টার এন্ড প্যাথলজি টেস্ট ল্যাবকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ বলেন, করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তাছিন জামান/বার্তা বাজার/এফএইচপি