দেশে গত ২৪ ঘণ্টায় ১১৫ জনের প্রাণহানি, আক্রান্ত ৮৮২২

দে‌শে ক‌রোনায় গত ২৪ ঘন্টায় আরও ১১৫ জ‌নের মৃত্যু। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৩ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত আরো ৮৮২২ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছে ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন।

বুধবার (৩০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এছাড়া গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫০ জন। আর এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন। সে হিসেবে দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৩৮ শতাংশ।

এর আগে মঙ্গলবার (২৯ জুন) করোনায় মৃত্যু হয়েছিল ১১২ জনের। ওই দিন আক্রান্ত হয়েছিল ৭ হাজার ৬৬৬ জন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর