সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জয়পুরহাট জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) রাতে বগুড়ার কাহালু উপজেলার দরগারহাট এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে। এ সময় সাথে থাকা তার বন্ধু মামুনুল ইসলামও আহত হয়।
প্রত্যক্ষদর্শী মামুনুল ইসলাম জানান, মিজানুর রহমান মিন্টু ও তার বন্ধু দুজনে প্রাইভেটকার যোগে বগুড়া যাওয়ার পথে কাহালু উপজেলার দরগারহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সাথে ধাক্কা লেগে তারা আহত হন।
এরপরে স্থানীয়দের সহযোগিতায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে তারা বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সহকর্মীর সড়ক দুর্ঘটনার খবর পেয়ে অনেকে হাসপাতালে ছুটে যান। এঘটনায় জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী তার সুস্থতা কামনা করছেন।
রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/এফএইচপি