সিরাজদিখানে লকডাউন বাস্তবায়নে পুলিশের প্রচার অভিযান

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে থানা পুলিশের জনসচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা করা হয়েছে। সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে এবং বিক্রমপুর রক্তদান সংস্থার সহযোগিতায় বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিরাজদিখান বাজার, গোয়ালবাড়ির মোড়, ইছাপুরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনসচেতনতা মূলক র‍্যালী, মাইকিং, মাস্ক বিতরণ কার্যক্রম করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো কামরুজ্জামান, এসআই অনিল চন্দ্র, এসআই মির শহিদ, এএসআই হাফিজুর রহমান, এএসআই রিপন, বিক্রমপুর রক্তদান সংস্থার সদস্য, শুভ, সয়ান, সবুজ, লিমন, মারুফ, মেহেদী, শান্তসহ গণমাধ্যমকর্মী, পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা।

মিজানুর রহমান/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর