চট্টগ্রামে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকার রাস্তার পাশের ড্রেনে পড়ে সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী মারা গেছেন। বুধবার (৩০ জুন) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, জলাবদ্ধতার কারণে রাস্তার পাশের ড্রেন শনাক্ত করতে পারেননি সিএনজিচালিত অটোরিকশার চালক। আর তাতেই অটোরিকশা পড়ে যায় ড্রেনে। পানির স্রোতে গাড়িটি চলে যায় প্রায় এক কিলোমিটারের মতো।
পরে পাঁচলাইশ থানা এলাকা থেকে দুপুরে সড়কের পাশে ড্রেনে পড়ে আহত হওয়া এক অটোরিকশা চালক মোঃ সুলতান ও যাত্রী খাদিজা বেগমকে (৬৫)ও হাসপাতালে আনে স্থানীয়রা। এরপর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এফএইচপি