গোয়ালন্দে ধরা পড়ল ২১ কেজি ওজনের পাঙ্গাস
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়ায় এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ। বুধবার(৩০ জুন) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে চরদৌলতদিয়া জেলে ওমর হালদারের জালে ধরা পড়ে মাছটি। পরে মাছটিকে বিক্রির জন্য স্থানীয় আড়তে নিয়ে যান তিনি।
দৌলতদিয়া ফেরিঘাটের মৎস ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি স্থানীয় কেসমত মোল্লার আড়ত থেকে ডাকের মাধ্যমে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ২৫০ টাকা দিয়ে কিনে নেই।
এরপর মাছটিকে তিনি এক হাজার ৩০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় টাঙ্গাইলের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এফএইচপি