বিধিনিষেধে সবকিছু একসাথে বন্ধ করা যাবে না: মন্ত্রী পরিষদ সচিব

কঠোর লকডাউনে গার্মেন্টস ব্যাংক বা অন্য প্রতিষ্ঠান সবকিছু একসাথে বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন, মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বুধবার (৩০ জুন) আগামী ১ জুলাই থেকে আগামী ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বিধিনিষেধের সময় বন্ধ থাকবে সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। শপিংমল/মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ থাকবে। সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান-ওয়ালিমা, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে। একইসাথে গণপরিবহণসহ যন্ত্রচালিত সকল যানবাহন বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে শিল্প-কারখানা। পরিচালিত হবে আন্তর্জাতিক ফ্লাইট।

এরপরই মন্ত্রী পরিষদ সচিব জানান, সবদিক ভেবেই এই সিদ্ধান্ত। আমরা খুবই কঠোরভাবে যাবো এবার। তবে সবচেয়ে যেটা দরকার জনগণের কো-অপারেশন। সাধারণ জনগণের সহায়তা ছাড়া এটা কোনভাবেই বাস্তবায়ন করা যাবে না। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে।

তিনি আরো বলেন, অনেকগুলো ভেরিয়েবল নিয়ে আমাদের কাজ করতে হয়। সুতরাং সব ভেরিয়েবলের কথা চিন্তা করে সকার ভালো চিন্তা করেই এই সিদ্ধান্ত। সবকিছু একসাথে শাটডাউন করা সম্ভব নয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর