খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত হতে পেরেছি: পলক

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমানে বিশ্বের অনেক উন্নত শক্তিশালী রাষ্ট্র খাদ্য সংকটে রয়েছে। ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের সোনার মাটিতে সোনার কৃষকরা সোনার ফসল ফলিয়েছিল বলেই আমাদের খাদ্যের কোনো সংকট হয়নি এবং আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বিশ্বের কাছে আজ প্রতিষ্ঠিত হতে পেরেছি।

বুধবার ( ৩০ জুন) সকাল সাড়ে ৯ টায় নাটোরের সিংড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক।

প্রতিমন্ত্রী পলক বলেন, সিংড়ার প্রায় শতভাগ মানুষ কৃষিনির্ভর। আমাদের প্রায় সাড়ে ৩ লক্ষ মেট্রিক টন ফসল উৎপাদিত হয় এবং সিংড়ার প্রয়োজন মিটিয়ে প্রায় আড়াই থেকে তিন লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সিংড়ার বাইরে বিভিন্ন এলাকার মানুষের কাছে সরবরাহ করে থাকে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম.এম সামিরুল ইসলাম এসময় অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

রবিন খান/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর