সাঈদ খোকনের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় নিজের ও পরিবারের সদস্যদের ৮টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন, সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সেই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না শেখ ফজলে নূর তাপস। বুধবার(৩০ জুন) বেলা ১১টায় রাজধানীর টিকাটুলির বয়েজ ক্লাব মাঠের উদ্বোধন শেষে সাংবাদিকরা সাঈদ খোকনের অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।

মঙ্গলবার(২৯ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক মেয়র সাঈদ খোকনের অভিযোগ করেছেন, শেখ তাপসের প্ররোচনায় দুর্নীতি দমন কমিশন আদালতের মাধ্যমে তার ও পরিবারের ৮টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। এই বিষয়ে আপনার (তাপস) বক্তব্য কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘ওনার (সাঈদ খোকন) বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার কোনো প্রতিক্রিয়া নেই। এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। অন্য কোনো কথা থাকলে বলেন।’

পরে নগরের জলাবদ্ধতা বিষয়ে শেখ ফজলে নূর তাপস জানান, জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করছি। চলতি ঢাকায় তেমন কোনো জলাবদ্ধতা হয়নি। তবে কিছু সমস্যা আছে। যার কারণে পানি নামতে পারছে না। এখন আমারা জলাবদ্ধতা নিরসনে শনিরআখড়ায় খাল খনন করেছি। পরে প্রকল্পের মাধ্যমে তা স্থায়ী সমাধান করবো।

মঙ্গলবারের সম্মেলনে সাঈদ খোকন তাপসের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, মেয়র তাপস কত পারসেন্ট ভোট পেয়েছেন এই শহরের মানুষ জানে।

তাপসকে পরামর্শ দিয়ে তিনি বলেন, যাইহোক ক্ষমতায় আছেন মানুষের কাজ করেন। আরে ভাই ঢাকার মরা লাশের ওপর ট্যাক্স বসিয়ে দিয়েছেন, কীভাবে ঢাকাবাসীর ভালোবাসা আশা করেন? আপনার ব্যর্থতার দায় ঢাকার জন্য আর মানুষ পান নাই। বারবার শুধু আমার ওপরই! কেন?

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর