সিরাজগঞ্জ লালন সংসদের সভাপতি তারিকুল ও সম্পাদক শাকিল
‘চেতনায় লালন’ এই স্লোগানকে ধারণ করে সিরাজগঞ্জে লালনপ্রেমী শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের সমন্বয়ে সিরাজগঞ্জ লালন সংসদ নামে একটি লালন চেতনা ও গবেষণা সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। প্রসূন থিয়েটারের পুরাতন কার্যালয়ে মঙ্গলবার (২৯ জুন) সিরাজগঞ্জ লালন সংসদের ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
এ সময় তারিকুল ইসলাম তারাকে সভাপতি এবং কণ্ঠশিল্পী আহমেদ শাকিলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া আনান বাউলকে সহ-সভাপতি, নজরুল বারিকে সহঃ সাধারণ সম্পাদক, মামুন বৈদেশিকে সাংগঠনিক সম্পাদক, সুজন সরকাকে সাংস্কৃতিক সম্পাদক, রাজু আহমেদ সাহানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মহী উদ্দিন সুজন কে তথ্য ও গবেষণা সম্পাদক, সুদেব অধিকারকে অর্থ সম্পাদক, পরশ তালুকদারকে দপ্তর সম্পাদক এবং মঞ্জুর শাহীন, হান্নান সরকার, ফকির হযরত শাহ, নজরুল ইসলাম (হৃদয়), আলম হোসেন, আল আমিন সরকার কিরণ, লালন আশাকে নির্বাহী সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আইনজীবী এ্যাডঃ মাহবুব-এ-খোদা (টুটুল)।
বার্তা বাজার/এফএইচপি